সম্পাদকীয় নীতিমালা
এই নীতিমালা ভিন্নবৃত্তের সব সাংবাদিক, সম্পাদক ও অবদানকারীর জন্য প্রযোজ্য।
তথ্য যাচাই
নাম-পরিচয়হীন সূত্রের তথ্য কেবল তখনই প্রকাশ করা হয় যখন তা জনস্বার্থে অপরিহার্য এবং অন্তত দুটি স্বতন্ত্র সূত্রে নিশ্চিত হওয়া যায়।
সংশোধন ও স্বচ্ছতা
প্রকাশিত প্রতিবেদনে পরিবর্তন হলে প্রতিবেদনের নিচে হালনাগাদের সময় ও কারণ উল্লেখ করা হয়।
স্পনসরড কনটেন্ট
বিজ্ঞাপনদাতার অর্থে তৈরি যেকোনো কনটেন্টে স্পষ্টভাবে “স্পনসরড” চিহ্ন থাকে এবং তা সম্পাদকীয় বিভাগের নিয়ন্ত্রণে থাকে না।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
অনুবাদ, সারসংক্ষেপ বা শিরোনাম প্রস্তাবে AI ব্যবহার করা হলেও প্রকাশের আগে প্রতিটি লেখা মানুষ সম্পাদক যাচাই করেন।
