নিত্যপণ্যের বাজারে আবার ধাক্কা: বেকারি পণ্যের দাম বাড়ল ২০ শতাংশ পর্যন্ত
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে উচ্চমূল্যের চাপ সামলাতে যখন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, তখনই নতুন করে বাড়ানো হলো বেকারি পণ্যের দাম।
- ফলে প্রতিদিনের নাশতা কিংবা চায়ের টেবিলের পাউরুটি, বিস্কুট, কেক ও চানাচুর কিনতে এখন ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
- বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির ঘোষণায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এসব পণ্যের দাম।
