পাংশায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাজবাড়ীর পাংশা বাজার থেকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোন্তাজ উদ্দিন গ্রেপ্তার! আদালতের মাধ্যমে পাঠানো হলো কারাগারে।

১ মিনিটে পড়ুন৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে পাংশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন মোল্লা মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় পাংশা থানায় দায়ের করা মামলা নম্বর-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫; জিআর নম্বর-১৯৬/২৫-এর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আসামি মোন্তাজ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tanvir Ahmed

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।