‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ’: ডেঙ্গু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২ মিনিটে পড়ুন১৫ বার পড়া হয়েছে

দেশজুড়ে চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে মূল ভূমিকা পালন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান। দেশের প্রতিটি জেলা থেকে ভার্চুয়ালি গার্লস গাইড, স্কাউটস, বিএনসিসি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে যুক্ত ছিলেন।

২০২৪-এর আন্দোলন স্মরণ করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “তরুণ সমাজ যে কোনো পরিবর্তনের মূল চালিকাশক্তি, যা তারা ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্বজুড়ে প্রমাণ করেছে।” স্কাউট ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই কোটিরও বেশি শিক্ষার্থী ও যুবকদের একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, “এত বিশাল তরুণ জনগোষ্ঠী যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে দেশকে পুনর্গঠন ও পরিচ্ছন্ন রাখা কঠিন কিছু নয়।”

আগামী তিন মাসের মধ্যে দেশে ডেঙ্গু প্রাদুর্ভাব অন্তত ৮০ শতাংশ কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ জন্য প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় বের করে নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার সাধারণ অভ্যাসে অভ্যস্ত হতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মশারি প্রয়োগের পাশাপাশি প্রজননস্থল ধ্বংস ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

Tanvir Ahmed

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।