সরকারের সঙ্গে মাদক-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করব: আব্দুল মান্নান প্রামাণিক

২ মিনিটে পড়ুন২ বার পড়া হয়েছে

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: আমাকে মনোনয়ন দেওয়া হলে এবং নির্বাচিত হলে সরকারের সঙ্গে একত্রে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করব -এমন মন্তব্য করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার ২ নম্বর হাবাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার হাবাসপুর বোর্ড অফিস চত্তরে আয়োজিত নির্বাচনি কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ গফুর মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুজ্জাত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. বশির উদ্দিন মাস্টারসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রায় এক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আব্দুল মান্নান প্রামাণিকের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন।

ট্যাগ:
Bhinno Britto