রাজবাড়ীতে ১৩ শিক্ষক থাকা কলেজে ১৪ পরীক্ষার্থীর পাস মাত্র ১ জন

২ মিনিটে পড়ুন৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। অথচ প্রতিষ্ঠানটির কলেজ শাখায় শিক্ষক রয়েছেন ১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন চিত্র সামনে আসে।

প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান নাসির উদ্দিন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে একজন পাস করেছে। আমাদের প্রতিষ্ঠানে মোট ১৩ জন শিক্ষক রয়েছেন।’

এদিকে, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।