ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের সুযোগ জাপানের

সিঙ্গাপুরের চার-দেশীয় টুর্নামেন্টে ফের মুখোমুখি হচ্ছে জাপান–ব্রাজিল

২ মিনিটে পড়ুন২৫ বার পড়া হয়েছে

সর্বশেষ হালনাগাদ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক (ভিন্ন বৃত্ত): বিশ্ব ফুটবলের দুই বড় শক্তি ব্রাজিল ও জাপানের লড়াই দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে জাপানের স্বপ্ন ভেঙে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সেই হারের ক্ষত মুছে ফেলার এবং প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পাচ্ছে এশিয়ার পরাশক্তি জাপান। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিফা আন্তর্জাতিক বিরতির অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে গড়াচ্ছ এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৩ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। পরদিন ১৪ নভেম্বর হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ১৭ নভেম্বর পর্দা নামবে এই আয়োজনের, যেখানে শেষ দিনে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। একই দিনে দিনের অন্য ম্যাচে জাপানের বিপক্ষে লড়বে প্যারাগুয়ে।

এদিকে সর্বশেষ বিশ্বকাপের শেষ ১৬-এর মঞ্চে নরওয়ের কাছে হেরে আকস্মিক বিদায় নিয়েছিল সেলেসাওরা। সেই ধাক্কা সামলে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের ঝালিয়ে নিতে ৩টি প্রীতি ম্যাচ খেলার সূচি নির্ধারণ করেছে ব্রাজিল দল। যেখানে ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর ভারতের কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে ব্রাজিল ফুটবল দল। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে ভারতের কোচ খালিদ জামিল ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন, যাদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।

Tanvir Ahmed

স্পোর্টস ডেস্ক

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।